শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

হঠাৎ করেই দৌলতদিয়া ঘাটে উভয়মুখী মানুষের ভীড় –

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৬৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১

0Shares

ষ্টাফ রিপোর্ট

দক্ষিন-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট।রাজধানী ঢাকায় যাওয়ার ও ঢাকা থেকে দক্ষিন-পশ্চিমাঞ্চলে যাওয়ার অন্যতম পথ দৌলতদিয়া ঘাটে রবিবার সকালের দিকে তেমন মানুষের ভিড় দেখা না গেলেও দুপুর থেকে হঠাৎ করে মানুষের ভিড় লক্ষ করা গেছে।

রোববার (০৮ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত ফেরিঘাট এলাকায় অপেক্ষা করে দেখা যায়, দক্ষিণাঞ্চল থেকে মোটরসাইকেল, অটোরিকশা, মাহিন্দ্র, মাইক্রোবাসে করে ঘাটে আসছেন।

এসময় পাটুরিয়া ঘাট থেকে আসা একটি ছোট ফেরিতে ১০-১২টি পণ্যবাহী ট্রাক ও ব্যাক্তিগত যানবাহনের সঙ্গে ২ শতাধিক যাত্রী দেখা যায়। দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটে ওই ফেরি থেকে যানবাহন নামার প্রায় ৩০ মিনিট পর প্রায় ১৫টির মতো যানবাহনের সঙ্গে অন্তত ৩ শতাধিক যাত্রী ওঠেন।

গত ১ আগস্ট থেকে দেশের পোশাক কাররখানাসহ রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেওয়ার ঘোষণার পর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ রাজধানীর দিকে ছুটতে থাকেন। মাঝেমধ্যে মানুষের ভিড় অনেকটা কমে আসলেও আজ দুপুর থেকে হঠাৎ করে উভয়মুখী মানুষের চাপ বাড়তে থাকে।

রাজবাড়ী থেকে ঢাকা যাচ্ছিলেন রড মিস্ত্রী মোকলেস গাজী।দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটে আলাপকালে তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার কথা ছিল। ঘাট ও মহাসড়কে ভিড়, সেই সঙ্গে গণপরিবহন বন্ধ থাকায় তিনি বাড়ি থেকে বের হননি। কিন্তু বাড়িতে বসে থাকলেতো আর সংসার চলবে না।জমানো টাকা ভেঙে ভেঙে খাচ্ছি। এর মধ্যে কাজও তেমন নাই। যখন শুনলেন, বিধিনিষেধের সময়সীমা আগামী ১১ তারিখ থেকে আর নাও বাড়তে পারে, তখন আর দেরি না করে আজ সকালেই রওনা হন কাজের সাইডে।

ঢাকা থেকে গ্রামের বাড়ি রাজবাড়ীর কালুখালী যাচ্ছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবুল কালাম আজাদ। দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটে নামার পর আলাপকালে তিনি বলেন ১১ আগস্ট থেকে কঠোর বিধিনিষেধ উঠে যেতে পারে। তখন অফিসের কাজের চাপটা বেড়ে যাবে। তাই ছুটি পেতেও সমস্যা হবে। এখন অফিসে কাজ কম থাকায় ছুটি চাওয়ার সাথেই ছুটি পেয়েছি। তাই বাড়িতে কয়েক দিন ছুটি কাটাতে যাচ্ছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, যানবাহন ও যাত্রীসংখ্যা কম দেখে কর্তৃপক্ষ ছোট-বড় মিলে নয়টি ফেরি চালু রেখেছে। তবে মাঝেমধ্যে যাত্রীসংখ্যা বাড়লেও কঠোর বিধিনিষেধ শেষ না হওয়া পর্যন্ত এভাবেই ফেরি চলবে। যানবাহন বেড়ে গেলে সে ক্ষেত্রে প্রয়োজনমতো ফেরি বাড়ানো হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg