শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগে বকুল শেখ (৩৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (০৮ এপ্রিল) সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বকুল সরদার ওরফে বকুল শেখ বাহিরচর দৌলতদিয়া শাহাদাৎ মেম্বার পাড়া মৃত বদর উদ্দিন শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (০৬ এপ্রিল) বেলা দুইটার দিকে স্কুল ছাত্রী নদীতে গোসল করতে যায়। এসময় সুযোগ বুঝে ৪ নম্বর ফেরি ঘাট জামে মসজিদের পিছনে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ বিষয়টি সে বাড়ির কাউকে যাতে না বলে তার জন্য শাসিয়ে দেয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে স্কুল ছাত্রীর মা নদীতে গোসল করতে গিয়ে ধর্ষনের বিষয়টি জানতে পারেন। বিষয়টি জানার পর বাড়ি ফিরে মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার বিস্তারিত খুলে বললে তাৎক্ষনিকভাবে বিষয়টি স্কুল ছাত্রীর বাবাকে জানায়। স্কুল ছাত্রীর বাবা পরিবারের অন্যান্যদের সাথে আলোচনা করে পরদিন আজ শুক্রবার সকালে গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বকুল শেখকে গ্রেপ্তার করে।
ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর বাবা অভিযোগে বলেন, আমার চার মেয়ের মধ্যে এই মেয়েটি দ্বিতীয়। বুধবার রাতে বাড়ি ফিরে দেখি মেয়েটির মন ভার, কারো সাথে তেমন কোন কথা বলছেনা। শরীর খারাপ ভেবে মেয়েকে কিছু বলিনি। বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরে মেয়ের কাছ থেকে বিস্তারিত জানতে পারি। আমি বকুলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, শুক্রবার সকালে অভিযোগ পেয়ে স্থানীয়দের সহযোগিতায় বকুল শেখকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাজবাড়ী সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষা করিয়ে স্কুল ছাত্রীকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে জবানবন্দি দিতে পাঠানো হয়েছে। ও আসামীকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg