শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

সাড়ে ৩ কোটি টাকার অবৈধ ড্রেজার উদ্ধারসহ আটক ৭

স্টাফ রিপোর্টার / ২৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

0Shares

মানিকগঞ্জ প্রতিনিধি,
মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত তিনটি ড্রেজার জব্দসহ সাত জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জব্দকৃৃতত তিনটি ড্রেজারের মূল্য আনুমানিক ৩ কোটি ৬০ লক্ষ টাকা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে জেলা পুলিশ মানিকগঞ্জ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশ গত বুধবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে জেলার হরিরামপুর উপজেলার আবিধারা (ধুলশুড়া) এলাকার ধুলশুড়া ঘাটের পাঁচশত গজ পশ্চিমে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মোঃ মনির হোসেন (২৫), মোঃ আঃ সালাম (৫৫), মোঃ সাইফুল ইসলাম (৩২), মোঃ ইয়াছিন ওরফে মুন্না (২২), মোঃ জিয়াউর রহমান (৩৫), মোঃ ইউসুফ (২৪), ও মোঃ আক্তার কাজী (৩৫) কে আটক করা হয়। এ সময় বালু উত্তেলণের কাজে ব্যবহৃত তিনটি ড্রেজার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ড্রেজারগুলোর মূল্য আনুমানিক ৩ কোটি ৬০ লক্ষ টাকা।

এ ঘটনায় হরিরামপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg