শিরোনাম
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গোয়ালন্দে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ২৮৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার  গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১০ আগস্ট সকাল সাড়ে ১১টায় গোয়ালন্দ প্রেসক্লাব চত্বর ও প্রধান সড়কে আয়োজিত এ মানববন্ধনে প্রেসক্লাবের সদস্যসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ।
এ ছাড়া বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি ও বৈশাখী টিভি ও দৈনিক সমকাল প্রতিনিধি আজু শিকদার, সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি মো. শহিদুল ইসলাম, সাবেক সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি গণেশ পাল, ডেইলি অবজারভার প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মো. আমিনুল ইসলাম রানা, নয়া দিগন্ত প্রতিনিধি মেহেদুল হাসান আক্কাস প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও আমার দেশ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, দপ্তর সম্পাদক ও গণমুক্তি প্রতিনিধি সাইফুর রহমান পারভেজ, প্রচার সম্পাদক লুৎফর রহমান, আনন্দ টিভি ও আলোকিত বাংলাদেশ প্রতিনিধি কামাল হোসেন, দিনকাল প্রতিনিধি আকতাউজ্জামান রনি, জনবাণী প্রতিনিধি জাকির হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন,সত্য সংবাদ প্রকাশের কারণে যেভাবে আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে, তা সরকারের জন্য লজ্জাজনক। খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ফাঁসির আদেশ দিতে হবে। তারা আরও বলেন, তুহিন হত্যার বিচার যেন সাগর-রুনি হত্যার মামলার মতো দীর্ঘসূত্রতায় না পড়ে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg