শিরোনাম
গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান

শহীদদের স্মরণে রাজবাড়ীতে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার / ৩৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫

0Shares

সবুজ পল্লবে স্মৃতি অম্লান” এই শ্লোগানে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে রাজবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।রোববার (২০ জুলাই) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে স্মরণ করা হয় শহীদদের।বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, রাজবাড়ী জেলা বিএনপি ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া।কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব সিরাজুল আলম চৌধুরী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান খানখানাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন জিয়া স্মৃতি সংসদ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মো. শাহিন মোল্লা, সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা পৌর শাখার সভাপতি রেজাউল হক বাচ্চু, সাধারণ সম্পাদক হাসান মৃধা এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।বক্তব্যে অ্যাডভোকেট আসলাম মিয়া বলেন:“দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সারাদেশের ন্যায় রাজবাড়ীতেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৩৬ দিনের এই কর্মসূচি চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়া বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করেছিলেন। বর্তমানে তারেক রহমান পরিবেশ রক্ষায় এই কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছেন।তিনি আরও বলেন,আজ আমরা জুলাই-আগস্টের শহীদদের স্মরণে বৃক্ষরোপণ করেছি। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ, তাঁদের দ্রুত সুস্থতা কামনা করছি। একইসাথে সকলকে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানাই।”

 

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg