শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

লকডাউনের তৃতীয় দিনে খানখানাপুর সাপ্তাহিক হাটের চিত্র

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৭০২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিমঃ
সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করার পর রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজারে ১৬ এপ্রিল শুক্রবার সাপ্তাহিক হাটে উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে। স্বাস্থ্য বিধি বা সামাজিক দুরত্ব মানার কোন বালাই নেই। লকডাউনের কারণে যেন মানুষের উপস্থিতি আরো বৃদ্ধি পেয়েছে।

সারা দেশে কঠোরভাবে তৃতীয় দিনের মত চলছে লকডাউন। তবে রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর বাজারসহ আশেপাশের এলাকায় গত দুই দিনই সরকারি নির্দেশ মেনে দোকান-পাট বন্ধ ছিল।

খানখানাপুরে সাপ্তাহিক হাটের কারণে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কারণে ভেস্তে গেছে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি। লকডাউনে মনে হয়েছে এযেন এক ঈদ বাজার। প্রতি সপ্তাহের চেয়ে আজকে মানুষের উপস্থিতি ছিল লক্ষ করার মত।

সরেজমিন খানখানাপুর বাজারে গিয়ে দেখাগেছে, মানুষের মুখে মাস্ক না পড়ে থুতনিতে বা হাতে রেখেছে, আবার অনেকেই মাস্ক-ই নেই। নেই সামাজিক দুরত্ব। গাদাগাদি করে চলছে ক্রয় বিক্রয়।
ব্যবসায়ীদেরকেও স্বাস্থ্য সুরক্ষায় নেই কোন স্বাস্থ্য উপকরণ। যে যার মতো করে দ্রুত বাজার করার চেষ্টা করছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg