শিরোনাম
রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

রেলওয়ের জলাশয়ে মিললো অটোচালকের লাশ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৪২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়া কুমারখালীতে অটোচালকের ভাসমান বিকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ আগষ্ট) বিকেল ৪ টার দিকে কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কস্থ কুমারখালীর লাহিনীপাড়া খালেক ব্রিকসের উত্তর পাশের রেলওয়ে জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা ধারনা করছেন, কে বা কাহারা হত্যা করে পুকুরের কোনে কলমিলতা ও কচুরিপানা দিয়ে বেশকিছু দিন আগে ঢেকে রেখে গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কস্থ কুমারখালী উপজেলার লাহিনীপাড়া খালেক ব্রিকসের উত্তর পাশে অবস্থিত ইজারাকৃত রেলওয়ে জলাশয় পরিস্কার করছিল জেলেরা। এসময় জলাশয়ের দক্ষিণকোনে সড়কের পাশে মরদেহ দেখতে পেয়ে ইজারাদার আলাউদ্দিনকে খবর দেয়।

এরপর আলাউদ্দিন কুমারখালী থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসাপাতালের মর্গে প্রেরণ করে।

আরো জানা গেছে, মৃত ব্যক্তির পড়নে কালো রঙের টাউজার ও টি শার্ট আছে এবং পুকুরের পাড়ে একটি কালো রঙের স্যান্ডেল পড়ে থাকতে দেখা গেছে। দুচোখ গামছা দিয়ে বাঁধা। এছাড়াও ডান পকেট থেকে একটি সিমকার্ডসহ একটি স্যামফোনী বার্টুন ফোন ও বাম পকেট থেকে একটি খয়েরী রঙের টর্চ লাইট উদ্ধার করেছে পুলিশ।

এতথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে রেলওয়ে জলাশয় থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে মরদেহটির নাম পরিচয় পাওয়া গেছে। মৃত ব্যক্তির নাম বিপুল মন্ডল,পিতা- হবি মন্ডলকুঠিপাড়া, কুষ্টিয়া সদরভাড়ায় চালিত অটো চালাতো গত (২৪ আগস্ট) মিসিং হয়েছিল। সদর থানায় জিডি থাকতে পারে।

তিনি আরো বলেন, কে বা কাহারা হত্যা করে জলাশয়ে কচুরিপানা ও কলমিলতা দিয়ে ঢেকে রেখে গেছেন বলে ধারণা করা হচ্ছে। মৃত ব্যক্তির পড়নে কালো রঙের টাউজার ও টি শার্ট ছিল এবং পুকুরের পাড়ে একটি কালো রঙের স্যান্ডেল পড়ে থাকতে দেখা গেছে। দুচোখ গামছা দিয়ে বাঁধা। এছাড়াও ডান পকেট থেকে একটি সিমকার্ডসহ একটি স্যামফোনী বার্টুন ফোন ও বাম পকেট থেকে একটি খয়েরী রঙের টর্চ লাইট উদ্ধার করেছে পুলিশ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg