শিরোনাম
রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ

রাজবাড়ী সদর ও বালিয়াকান্দিতে ৩ ইট ভাটায় অভিযান; সাড়ে তিনলক্ষ টাকা জরিমানা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

0Shares

রাজবাড়ী সদর ও বালিয়াকান্দিতে ৩ ইট ভাটায় অভিযান; সাড়ে তিনলক্ষ টাকা জরিমানা

আজ ( ১৪’ জানুয়ারি) বালিয়াকান্দি ও রাজবাড়ী সদর উপজেলায় তিনটি ইটভাটায় (আর কে ব্রিকস, বহরপুর; রনি ব্রিকস, নলিয়া এবং আর এ এস ব্রিকস, বসন্তপুর) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু দারদা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা।

এসময় অবৈধভাবে ইটভাটা স্থাপন, ইটভাটায় কাঠ পোড়ানোসহ অবৈধ পদ্ধতিতে ইট প্রস্তুত ও অন্যান্য অভিযোগে “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) সংশোধিত আইন, ২০১৯” এর অধীন ০৩ টি মামলায় তিনটি ইটভাটার মালিককে মোট ৩,৫০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় ইটভাটার জ্বলন্ত চুল্লি ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিভিয়ে দেয়া হয় এবং অবৈধ কার্যক্রম না চালানোর জন্য তাদেরকে আইনিভাবে সতর্ক করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন উপপরিচালক, পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর; সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজবাড়ীসহ জেলা আনসার(ব্যাটালিয়ন) সদস্যদের একটি টিম, বালিয়াকান্দি থানার পুলিশ সদস্যবৃন্দ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বালিয়াকান্দির একটি টিম।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg