শিরোনাম
রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

রাজবাড়ী সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৬৪৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

0Shares

আসাদুজ্জামান নুর, রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র শুভ উদ্বোধন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ৫৬০ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ৫০টির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র পক্ষে রাজবাড়ী সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ফলক উন্মোচন করেন, রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।

এর আগে রাজবাড়ী সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী সদর উপজেলা হল রুম থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মো. সায়েফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়ালসহ অন্যান্যরা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg