শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

রাজবাড়ী ধাওয়াপাড়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার / ৬৫২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

0Shares

রাজবাড়ী জেলার সদর উপজেলার জৌকুড়া ধাওয়াপাড়া ফেরিঘাট এলাকার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রাশি ও রবিউল নামে দুই বালু উত্তোলনকারীকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বালু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ বালু উত্তোলন ও বিপণন করে আসছিল। এতে নদী ভাঙ্গনের তীব্রতা ও ঝুঁকি বাড়ছিল।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় নদী থেকে বালু উত্তোলন বন্ধ ও বালু কাটার স্ক্যাভেটর (ভেকু) মেশিন সরিয়ে নেয়ারও নির্দেশ দেয়া হয়।

রবিবার ( ২৭ ডিসেম্বর) রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব ও মো. আরিফুজ্জামান যৌথভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে সহযোগিতা করেন ফরিদপুর র‍্যাব-৮।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg