শিরোনাম
গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রাজবাড়ী থেকে ছিনতাই হওয়া চিনিসহ ট্রাক উদ্ধার, গ্রেপ্তার-৫

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

0Shares

রাজবাড়ী প্রতিনিধি:

সিলেট থেকে রংপুরে যাওয়ার পথে রাজবাড়ী থেকে চিনিসহ ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজবাড়ী পুলিশ সুপার মোছা. শামীমা পারভিন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- যশোর জেলার কোতোয়ালী থানার কচুয়া গ্রামের কুদ্দুস খানের ছেলে শামীম রেজা (৩৪), একই গ্রামের মৃত ওমর আলী খানের ছেলে নাজিম খান (৩৮), একই উপজেলার মনসেপুর গ্রামের মো. ইউনুস মোল্লাের ছেলে আলমগীর হোসেন (৩৩), ট্রাকের চালক কেশবপুর উপজেলার মধ্যকুল সরদারপাড়া গ্রামের লিয়াকত আলী সরদারের ছেলে আবুল বাশার (৩০) ও একই গ্রামের মৃত ওয়াজেদের ছেলে বাবু মিয়া (২৫)।

পুলিশ সুপার মোছা. শামীমা পারভিন জানান, জননী ফুড প্রোডাক্ট কোম্পানির ৪০০ বস্তা চিনি নিয়ে একটি ট্রাক সিলেট থেকে রংপুর যাচ্ছিল। গত ২৫ অক্টোবর দিনগত রাত ২টার দিকে ট্রাকটি রাজবাড়ী সদরের খানখানাপুর বড় ব্রিজ এলাকায় এলে ট্রাকের চালক আবুল বাশারের যোগসাজশে ছিনতাইকারী চক্র সড়কে প্রাইভেটকার দিয়ে ট্রাকটি থামিয়ে ছিনতাই করে।

এ সময় তারা ট্রাকে থাকা ওই কোম্পানির শ্রমিক সরোয়ার হোসেনকে জোরপূর্বক ট্রাক থেকে নামিয়ে প্রাইভেটকারে তুলে হাঁত-পা বেঁধে ফরিদপুরের কানাইপুর এলাকায় মহাসড়কের পাশে ফেলে দেন। পরে ২৬ অক্টোবর ভোর ৪টার দিকে সরোয়ার হাত পায়ের বাধঁন খুলে ঘটনাটি তার ভাই মোবারক হোসেনকে জানান। তিনি ঘটনাটি জানার পরপরই জননী ফুড প্রোডাক্ট কোম্পানির জেনারেল ম্যানেজার তানজিল ইসলামকে তা জানান।

শামীমা পারভিন জানান, এ ঘটনায় ২৭ অক্টোবর তানজিল ইসলাম বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। ২৮ অক্টোবর রাতভর যশোর জেলার কোতোয়ালী মডেল থানা, অভয়নগর থানা ও কেশবপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ২৩৩ বস্তা চিনিসহ ট্রাক ও চিনি বিক্রির নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়। সেই সঙ্গে এ ঘটনায় জড়িত ট্রাকচালক আবুল বাশারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg