শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

রাজবাড়ী থেকে চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধার-চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৪৪৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩

0Shares

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী থেকে চুরি হওয়া প্রাইভেট কার নরসিংদী জেলা থেকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এসময় গাড়ী চোর চক্রের ০৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

২০২২ সালের নভেম্বর মাসের ২৯ তারিখে রাজবাড়ী চরলক্ষীপুর এলাকার রাজবাড়ী টু কুষ্টিয়া সড়ক সংলগ্ন হাসান মিয়ার ইট ভাটার সামনে ফাঁকা জায়গা থেকে প্রাইভেট কারটি চুরি হয়।

পরে গাড়ির মালিক পলাশ খন্দকার রাজবাড়ী সদর থানায় অনলাইনে একটি জিডি করেন।জিডি করার পর থেকে রাজবাড়ী থানা পুলিশ তদন্ত শুরু করে। চুরি যাওয়া পুরাতন সাদা রংয়ের এক্স করোলা ২০০৪ মডেলের প্রাইভেট কারটির রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-২৭-৪৮৯৯, যার মূল্য অনুমান ১১,২৫,০০০/- (এগার লক্ষ পঁচিশ হাজার) টাকা।

রাজবাড়ী জেলা পুলিশ ০২ (দুই)দিন ব্যাপী দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার মাধ্যমে আসামী মোঃ মেজবাউল হক (৩৬),সেলিম হাওলাদার ওরফে সেলিম বাবু হাওলাদার ওরফে প্রকাশ বাবু ওরফে প্রকাশ সেলিম (৪০),মোঃ লিখন মিয়া ওরফে নয়ন (৩০), রিফাত হোসেন ওরফে ফালাইনা (২২) কে গ্রেফতার করে।এরা সকালেই আন্ত চোর চক্রের সদস্য।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান জানান, ধৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তাহারা আন্তঃজেলা প্রাইভেট কার চোর চক্রের সক্রিয় সদস্য। তাহারা দীর্ঘদিন যাবত চোরাই প্রাইভেট কার ক্রয়-বিক্রয় সহ রাজবাড়ী সহ বাংলাদেশের বিভিন্ন জেলা হইতে প্রাইভেট কার চুরি করে প্রাইভেট কারের রং ও রেজিষ্ট্রেশন নাম্বার পরিবর্তন করিয়া বিক্রয় করে থাকে।তারা গত ২৯ তারিখ রাতে ঘটনাস্থল থেকে বর্নিত প্রাইভেট কারটি চুরি করেছে মর্মে স্বীকার করে। এই গ্রুপটি দির্ঘদিন যাবৎ রাজবাড়ীসহ বাংলাগেদশের বিভিন্ন জেলায় এ ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় নিয়মিত চুরি ও চোরাই উদ্ধার মামলা রুজু করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত, তদন্ত ওসি উত্তম কুমার।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg