শিরোনাম
রাজবাড়ীতে ডিবির অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেফতার গোয়ালন্দে সাবেক বিএনপি নেতাদের স্বাক্ষরে বহিষ্কারাদেশ, প্রশ্নের মুখে সাবেক নেতারা গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

রাজবাড়ী টেলিগ্রাফের বিশেষ প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার / ৪৩৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

0Shares

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

দৈনিক রাজবাড়ী টেলিগ্রাফের বিশেষ প্রতিনিধি সাইফুল ইসলামকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (৪ জানুয়ারি) হুমকিদাতা আরিফ হেসেনের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় সাধারণ অভিযোগ করেছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে মানিকগঞ্জ শহরের খালপাড় এলাকায় ১০ চাকার বালুভর্তি ট্রাকের তথ্য নিতে যান এই সংবাদকর্মী। ট্রাকচালকরা জানান বালুভর্তি ট্রাকগুলো রনি ও তার পিতা আওলাদ হোসেনের। তথ্যসংগ্রহের জন্য তাদের থেকেই রনির নাম্বার নিয়ে রনিকে কল দেওয়া হয়। কল দেওয়ার দেড় ঘন্টা পরেই এক অপরিচিত নাম্বার (০১৭৩১৩৯৪৩৪৪) থেকে কল আসে।

কলটা রিসিভড করতেই আরিফ নামের এক ব্যাক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে খোঁজ নিয়ে জানা যায় আরিফ হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের পাঞ্চনখোড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে।

এ ঘটনায় মানিকগঞ্জের কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতার শাস্তির দাবি করেছেন।

মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg