শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

রাজবাড়ী জেলায় পুনরায় সভাপতি হলেন জিল্লুল হাকিম ও সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৫৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

0Shares

ষ্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগ রাজবাড়ী জেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে পুনরায় নির্বাচিত হয় বীরমুক্তিযোদ্ধা রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম  সভাপতি ও কাজী ইরাদত আলীকে সাধারন সম্পাদক ।

শনিবার (১৬অক্টোবর) সকাল ১০টায় রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ খুশি রেলওয়ে ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে জেলার ২ আসনের ৫ উপজেলা থেকে প্রায় লক্ষাধিক নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ অংশ নেয়। সকাল থেকেই “জয় বাংলা,জয় বঙ্গবন্ধু” শ্লোগানে মুখরিত হতে থাকে সম্মেলনের ময়দান।
জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে অতিথীদের ফুলের শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।
প্রধান অতিথী হিসিবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রাণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের।

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলীর সঞ্চালনায় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এমপি লেঃ কর্নেল (অবঃ) ফারুক খান, আব্দুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক এমপি মাহবুবুল আলম হানিফ,সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন,সদস্য সানজিদা খানম, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, এমপি ইকবাল হোসেন অপু,রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী কেরামত আলী,সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg