শিরোনাম
রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি)

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৬১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম//
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে পুরস্কৃত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে মো. রফিকুল ইসলাম কে শ্রেষ্ঠত্যের পুরষ্কার দেয়া হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সচিব শেখ ইউসুফ হারুন, অতিরিক্ত সচিব মো. মোকাম্মেল হোসেন, বিভাগী কমিশনার মো. মোস্তাফিজুর রহমান প্রমূখ। ।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম জানান, সারা বছরের কাজের মূল্যায়ন হিসেবে জেলা পর্যায়ে আমাকে রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার নির্বাচিত করে গত ২০ ডিসেম্বর বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি চিঠি প্রদান করা হয়। চিঠিতে ২০২০ সালের সামগ্রিক কর্মদক্ষতা বিবেচনায় রাজবাড়ী জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তার স্বীকৃতি হিসেবে বিষয়টি আমাকে অবগত করা হয়। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পরবর্তীতে ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার আমি সহ মোট ১৪ জনকে এ পুরস্কার দেয়া হয়।
উল্লেখ্য মো. রফিকুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় চলতি বছর ২৫ জুলাই যোগদান করেন। এবং সততার সাথে মাঠে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg