শিরোনাম
রাজবাড়ী ডিবির ওসি মফিজুল ইসলাম পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে অতিরিক্ত ওজনের যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত

রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার / ৪০০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ মে, ২০২২

0Shares

আলামিন হোসেনঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মুন্নি (১১) নামের এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৬ মে) উপজেলার জামালপুর ইউনিয়নের শ্রীরামপুরের নিজ বাড়ী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মুন্নি উপজেলার জামালপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের জাফর মল্লিকের মেয়ে এবং বেতাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মুন্নির বাবা মাঠে কৃষিকাজ করতে যায়। মা স্থানীয় একটি দোকানে বিদ্যুৎ বিল দিতে যায়। আপন ছোট দুই ভাইয়ের সাথে খেলা করছিল মুন্নি। কিছুক্ষণ পর একটি ঘরের আড়ার সাথে লাল রংয়ের ওড়নার সাথে মুন্নিকে ঝুলে থাকতে দেখে শিশুরা।

পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাসির উদ্দীন বলেন, দুপুর ১ টার কিছুক্ষণ পর মুন্নিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আসার পূর্বে সে মারা গিয়েছে। আমরা বেশ কয়েকটি পরীক্ষা করেছি। কি কারণে মারা গিয়েছে সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়।

রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মুন্নি আত্মহত্যা করেছে। সে মানসিক ভারসাম্যহীন ছিল। আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg