শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

রাজবাড়ীর বালিয়াকান্দি ওজনে কারচুরি ও স্বাস্থ্য বিধি না মানায় আড়তদারসহ ১১জনকে জরিমানা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৩৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

0Shares

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ওজনে কারচুরি করার অভিযোগে ৪ আড়ৎদার ও স্বাস্থ্য বিধি না মানায় ৭জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আম্বিয়া সুলতানা বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। অভিযানে পিঁয়াজের আড়ৎদাররা ওজনে কারচুরি করায় ৪ আড়ৎদারকে ২২ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়াও বালিয়াকান্দি বাজারে স্বাস্থ্য বিধি না মানায় ও লকডাউন অমান্য করায় ৭জনকে ২হাজার ১’শ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, সোনাপুর পিঁয়াজ বাজারে কৃষকের কাছ থেকে প্রতি মণে ২-৩ কেজি পিঁয়াজ বেশি নেয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ৪জন আড়ৎদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। বালিয়াকান্দি বাজারে স্বাস্থ্য বিধি না মানায় ৭জনকে ২ হাজার ১’শ টাকা জরিমানা করা হয়। অন্যান্য সকল বাজারে এ অভিযান অব্যাহত থাকবে। ইতিমধ্যে প্রতিটি বাজার এলাকায় মাইকিং করা হয়েছে। মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় তিনি লকডাউন কার্যকর করতে জনসাধারণকে সচেতনতামুলক বক্তৃতা প্রদান করেন। অভিযানে সহযোগিতা করেন, বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg