শিরোনাম
রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার

রাজবাড়ীর বহরপুরে চলছে মাটি বাণিজ্য, এলাকাবাসীর দুর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার / ৫৯১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ মার্চ, ২০২১

0Shares

মিঠুন গোস্বামী রাজবাড়ীঃ রাজাবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুরের নতুন চড় গ্রামে একশ্রেণির মাটি খেকোদের অপক্ষমতার জেরে চলছে মাটি বাণিজ্য। যেখানে নিয়ম-নীতি না মেনেই প্রতিনিয়ত চলছে কর্মযোগ্য।

এতে করে নষ্ট হচ্ছে ফসলি জমি ও সরকারি রাস্তাঘাট। আর এই মাটি বহনকারী ড্রাম ট্রাকের কারণে স্থায়িত্ব কমে যাচ্ছে এখানের গ্রামীণ সড়গুলোর সেই সাথে প্রচুর ধুলাবালির কারণে এলাকাবাসী চরম দুর্ভগে পড়েছে।

এব্যাপারে এলাকাবাসী জানান, মাটি উত্তোলনের ফলে আশে পাশে থাকা ফসলি জমি ও খামার নষ্ট হচ্ছে। পড়ছে এর প্রভাব। প্রতিনিয়ত মাটির ট্রাক যাতায়াতের ফলে রাস্তায় সৃষ্টি হচ্ছে খানা-খন্দের। সৃষ্টি হচ্ছে ধুলা-বালির ফলে পরিবেশের বায়ু দূষণ সহ বিভিন্ন স্থাপনা ও বৃক্ষের উপর জমছে ধূলার স্তূও। যার এই সকল কার্যকলাপ চালাচ্ছে তারা ক্ষমতাশালী হওয়াই কেউ তাদেরকে কিছু বলার বা প্রতিবাদ করার সাহস করে উঠতে পারেনা।

এব্যাপারে মাটি উত্তোলনের জমির মালিক বাবু আহম্মেদে সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তার ভাই রাজু আহমেদ বলেন, আমাদের জমি থেকে আমরা মাটি উত্তোলন করছি এতে আপনাদের সমস্যা কি। এছাড়াও তিনি সংবাদ প্রকাশ না করতে ফোনে সংবাদকর্মীদের হুমকি প্রদান করেন।

বহরপুর ইউনিয়ননের চেয়ারম্যান বলেন, আমি আমার এলাকার ভুক্তভোগী মানুষের কাছ থেকে শুনেছি মাটি কাটার বিষয়, তবে যারা মাটি কাটছে তারা প্রভাবশালী হওয়ায় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।

বালিয়াকান্দি উপজেলার নির্বাহী কমকর্তা আম্বিয়া সুলতানা বলেন, আমার কাছে লিখিত কোন অভিযোগ আসে নাই,তবে কেউ লিখত অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা নেবো।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg