শিরোনাম
গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

রাজবাড়ীর পাংশায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন, শিশুসহ চারজন অগ্নিদগ্ধ

স্টাফ রিপোর্টার / ৩৬৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২

0Shares

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর পাংশা উপজেলার পৌর-এলাকায় নারায়নপুর কন্ডু পাড়া গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে শিশুসহ চারজন অগ্নিদগ্ধ হয়েছে।

রবিবার ২৬ জুন বিকাল ৪ টা ৩০ মিনিটে নারায়নপুর কুন্ডুপাড়া রব্বান সরদারের বাড়ীতে এই ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন একই পরিবারের আজাদ সরদার তার ভাই রব্বান সরদারের শিশু ছেলে সৌরভ সরদার, আজাদ সরদারের শুশুর আজগর আলী এবং গ্যাস সিলিন্ডারের মিস্ত্রি রিঙ্কু।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাড়িতে গ্যাস সিলিন্ডারের পাইপ বা নল ছিদ্র হয়ে পুরো রুম আগে থেকেই গ্যাস ভরে ছিল। তারপর গ্যাস সিলিন্ডার ঠিক করার জন্য রিঙ্কু নামের এক গ্যাস কারিগর বা মিস্ত্রিকে ডেকে নেয়। সে জানতো না আগে থেকেই রুমে গ্যাস ভরে ছিল। সে ঠিক করে গ্যাস সিলিন্ডারের পাইপ বা নল লাগিয়ে পরীক্ষা করার জন্য গ্যাসের চুলা অন করে। আর অন করলেই সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ঘরে থাকা মিস্ত্রি সহ ৪ জন অগ্নিদগ্ধ হয়। এদের মধ্যে সৌরভ নামের একজন শিশু রয়েছে।

পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg