শিরোনাম
গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইউনুস মোল্লা গ্রেপ্তার রাজবাড়ীতে ফেইক নিউজ ও গুজব প্রতিরোধ কমিটির সভা গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের নিজস্ব এটিএম সেবা চালু রাজবাড়ীতে ফেইক নিউজ ও গুজব প্রতিরোধ কমিটির সভা রাজবাড়ীর বহরপুরে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই প্রায় ১০টি দোকান রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা; ম্যানেজারের ৪ মাসের কারাদণ্ড দৌলতদিয়া ওয়াই-টাইপ সেতুর ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজবাড়ী জেলা যুবশক্তির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ৯ দিন পর শিকলবন্দি নিলয়কে উদ্ধার করল র‌্যাব গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

রাজবাড়ীর গোয়ালন্দে বঙ্গবন্ধু আনন্দ আশ্রম সেবার কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার / ৫৭৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

0Shares

‘স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছো মোদের অধিকার, আমরা নবীন নিশ্চয় হবো গর্বিত উত্তরাধিকার”-এই শ্লোগানকে বুকে ধারণ করে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে করোনাকালীন সময়ে গোয়ালন্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার তরুণের স্বপ্নের বঙ্গবন্ধু আনন্দ আশ্রম, প্রবীনদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, চিকিৎসাসেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ এবং বৃক্ষরোপণের মাধ্যমে এ কার্যক্রমের যাত্রা শুরু করেন।
সরকারি কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল এর সভাপতিত্বে মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফকির আব্দুল জব্বার ও ফকির আব্দুল মান্নান অসহায় বৃদ্ধ ও কন্যা শিশু কল্যাণ কেন্দ্রে বঙ্গবন্ধু আনন্দ আশ্রম সেবা কার্যক্রমের তৃতীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক শামীমা মুনমুন, প্রবীণ কর্মসূচির কার্যক্রমের চার উদ্যোক্তা মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অর্ক সাহা, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের জাদিদ ইমতিয়াজ আহমেদ, অপূর্ব চক্রবর্তী অপু, দীপম সাহা,ঢাকা বিশ^বিদ্যালয়ের জেলা ছাত্রকল্যান সমিতির জেলা প্রতিনিধি সৌরভ সিকদার,সবুজ শীল প্রমুখ।

সাইফুর রহমান পারভেজ

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg