শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

রাজবাড়ীর খানখানাপুর ইউনিয়নে গৃহবধু ধর্ষণ ভুয়া কবিরাজ আব্দুল কুদ্দুস শেখ (৬০) পুলিশের হাতে আটক।

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫০১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে
গৃহবধুকে ধর্ষণের অভিযোগ বৃদ্ধ কবিরাজ গ্রেফতার
(২০) বছর বয়সী এক গৃহবধুর গর্ভ ধারণের চিকিৎসার নামে (৬০) বছর বয়সী আব্দুল কুদ্দুস শেখ নামে এক কবিরাজ ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন।

এ ব্যাপারে ওই গৃহবধূ বাদী হয়ে রাজবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত কবিরাজ আব্দুল কুদ্দুস শেখ (৬০) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

(৩) ছেলে ও (৩) মেয়ে সন্তানের জনক কুদ্দুস শেখ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর মধ্যপাড়া গ্রামের মৃত নছর উদ্দিন শেখের ছেলে।

মামলার অভিযোগ সূত্রে গৃহবধুর দাবী, তিনি সন্তান গর্ভ ধারণ করার জন্য নানান রকম চিকিৎসা গ্রহণ করেছেন। চিকিৎসা গ্রহণের এক পর্যায়ে (২) মাস আগে কবিরাজ কুদ্দুস শেখ এর নিকট চিকিৎসা নিয়ে ওষুধ সেবন করতে থাকেন। গত (২০) আগষ্ট বিকালে কুদ্দুস শেখ তার ভাড়া বাড়ীতে আসে এবং তাকে কৌশলে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে দফায় দাফায় ধর্ষণ করতে থাকে। পরবর্তীতে গত (১) অক্টোবর বিকালে এবং গত (৬) অক্টোবর দুপুরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। তবে (৬) অক্টোবর দুপুরে ধর্ষণ করা কালিন সময়ে তার স্বামী কবিরাজ কুদ্দুস শেখ কে হাতেনাতে ধরে ফেলে। এ অবস্থা কুদ্দুস তার স্বামীকে মারপিট করে পালিয়ে যায়।

এ ঘটনায় রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, রাজবাড়ী থানা ও খানখানাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে আসামি কুদ্দুস শেখকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুদ্দুস ওই গৃহবধুকে ধর্ষণ করার কথা স্বীকার করেছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg