শিরোনাম
রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড

রাজবাড়ীর কালুখালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৯৬৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টঃ

রাজবাড়ী জেলার কালুখালি উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের শিয়ালডাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সবুর(৬০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ২জন ।

শুক্রবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ সবুর (৬০) কালুখালি উপজেলার রায় নগর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।

আহতরা হলেন নিহত সবুরের ছেলে আবু জায়েদ (২৫) ও তার ভায়রা মোঃ আশকার সরদার (৫৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোহাম্মদ সবুর, তার ভায়রা ভাই আশকার সরদার ও সবুরের ছেলে আবু জায়েদ সহ ৩জন একটি মোটরসাইকেল যোগে সোনাপুর মোড় থেকে সোনাপুর বাজার যাওয়ার পথে শিয়ালডাঙ্গা নামক জায়গায় রাস্তা পিচ্ছিল হওয়ার কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর পড়ে যায়।

এসময় চালক সবুর ছিটকে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আবু জায়েদ ও আসকার সরদার আহত হয়। আহত ২জনকে উদ্ধার করে কালুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

কালুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তদন্ত মোঃ আব্দুল গনি জানান, একটি মোটরসাইকেল যোগে পিতা পুত্র ও খালু সহ ৩ জন সোনাপুর মোড় থেকে সোনারপুর বাজারের দিকে যাচ্ছিলো। পথে শিয়ালডাঙ্গীর মাঠ মানক একটি স্থানে দূর্ঘটনায় পতিত হয় মোটরসাইকেলটি। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সবুর মারা যায়। এসময় জায়েদ ও তার খালু মারাত্মক ভাবে আহত হয়। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg