শিরোনাম
স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর

রাজবাড়ীতে ৩১কেজি ৫’শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৬৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ মে, ২০২১

0Shares

রাজবাড়ীতে র‌্যাবের অভিযানে ৩১কেজি ৫’শ গ্রাম গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহত ১টি পিকআপসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃতরা হলো, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আরামবাগ চরকান্দা গ্রামের মৃত ওহাব হরকরারের ছেলে মো. আজাদ হরকরা (৩৩) ও একই এলাকার মো. জাকির হরকরার ছেলে মো. রানা হরকরা (২১)।

র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম এক প্রেসবিজ্ঞপ্তিতে বলেন, র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা হতে গাঁজা সংগ্রহ করে রাজবাড়ী ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে।

এ বিষয়ে শুক্রবার (২১ মে) ভোর রাতে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় যে, মাদক ব্যবসায়ী চক্র গাঁজার একটি চালান নিয়ে রাজবাড়ী জেলা হয়ে ফরিদপুর আগমন করছে। এ সময় ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলমের নেতৃত্বে রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-ফরিদপুর মহাসড়ক সংলগ্ন বসন্ত পুর দেওয়ান হাইওয়ে রেস্তোরার সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. আজাদ হরকরা (৩৩) ও মো. রানা হরকরা (২১) কে আটক করা হয়। এ সময় আটককৃতদের হেফাজতে থাকা ৩১কেজি ৫’শ গ্রাম গাঁজা ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রি কাজে ব্যবহৃত ২ টি সীমকার্ডসহ ২টি মোবাইল ফোন, ১ টি পিকআপ গাড়ী ও মাদক বিক্রিত ৪ হাজার ৫’শ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য মদ ও অন্যান্য আলামত সহ আটককৃতদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg