শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

রাজবাড়ীতে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীতে পৃথক দুই অভিযান চালিয়ে ২ হাজার ১শত পিস ইয়াবাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে রাজবাড়ী পৌরসভা এলাকার বিনোদপুর ও বিকেলে সজ্জনকান্দা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকার মো. আমজাদ হোসেন মিয়ার ছেলে আসিফ মিয়া ওরফে হাসু (৩২) ও রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা এলাকার মো. বিল্লাল শেখের ছেলে ফারুক শেখ (৩৪)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২ টা ৫০ মিনিটে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান এর নেতৃত্বে একটি চেীকস আভিযানিক দল অভিযান চালিয়ে রাজবাড়ী সদর থানাধীন বিনোদপুর ০২নং ওয়ার্ডের অন্তর্গত জনৈক আমজাদ হোসেন মিয়ার বসতবাড়ীর ভিতরে হাসু এর বসতঘরের মধ্য হতে আসিফ মিয়া ওরফে হাসু কে ১ হাজার ৪ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক চার লক্ষ বিশ হাজার টাকা।

পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে একই দিন বিকাল সাড়ে ৪ টায় পৌর সভার সজ্জনকান্দা এলাকার মো. ফারুক শেখ’কে তার বসতবাড়ি হতে ৭০০ (সাত শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক দুই লক্ষ দশ হাজার টাকা।

উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg