শিরোনাম
গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই

রাজবাড়ীতে ২টি মন্দিরে ২টি মূর্তি ভাঙচুর

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১

0Shares

সুজন বিষ্ণুঃ রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের বক্তারপুর গ্রামের ‘দাদশী বারোয়ারী মাতৃ মন্দির থেকে কালীমূর্তি ও বক্তারপুর ভুঁইয়াবাড়ি পারিবারিক মন্দিরের সরস্বতি মূর্তি ভাঙচুর ও মন্দির থেকে মূর্তি বের করে পাশের দাদশী সিংগা সড়কের মাঝখানে রেখে গেছে দুর্বৃত্তরা। রোববার মধ্যরাতে এ ঘটনাটি ঘটে।

খবর পেয়ে রাজবাড়ী জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সকালেই ঘটনাস্থলে আসেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (রাজবাড়ী সদর সার্কেল) মোঃ শরিফউজ্জামান, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদারসহ জেলা পুলিশের তিনটি টিম।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মন্দির ভাঙচুরের বিষয়ে কেউ অভিযোগ করলে আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন বলেন, একটি মহল শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার জন্য এমন জঘন্য ঘটনা ঘটিয়েছে। অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তারের আশ্বাষ দিয়েছেন মন্দির কমিটির সদস্যদেরকে ।

বারোয়ারী মাতৃ মন্দিরের সভাপতি অসিম কুমার দাস বলেন, আগে কখনো এই মন্দিরে এমন কিছু হয়নি। দুর্বৃত্তরা কেন এ ধরনের ঘটনা ঘটালো তা কিছুতেই বুঝতে পারছি না। মন্দিরে দুটি চিহ্ন রেখে গেছে দুর্বৃত্তরা।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব কর্মকার বলেন, দাদশী বারোয়ারী মাতৃ মন্দিরে সব ধরনের পুজা হয়। মন্দিরে থাকা কালীমূর্তিটিকে ভেঙে পাশের সড়কের ঠিক মাঝখানে রেখে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও মন্দিরে দুটি চিহ্ন একে রাখা হয়েছে। এর আগেও রাজবাড়ীতে এমন অনেক ঘটনা ঘটেছে বলে জানান তিনি। তবে প্রশাসন কাউকে আইনের আওতায় আনতে পারেনি বলেই এমন ঘটনার বার বার পুনরাবৃত্তি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রাজবাড়ী সদর উপজেলার সভাপতি অরুন সরকার বলেন, এ ঘটনায় হিন্দু সমাজ আতঙ্কিত হয়ে পরেছে।

দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছে সংগঠনটি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg