শিরোনাম
গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৬

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৪৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

0Shares

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় দুইটি আগ্নেয়াস্ত্র ও চারটি দেশীয় তৈরি অস্ত্রসহ ৬ সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার কাসবামাঝাইল ইউনিয়নের সুবর্ণখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- সিরাজ উদ্দিন মন্ডল (৬০), উজ্জ্বল আলী মন্ডল (৩৬), ইয়ারুল ইসলাম (৫৩), শামীম শেখ (২৫), নজরুল (৩৫) ও তোহিদুল (২৬)।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাংশা অস্থায়ী আর্মি ক্যাম্পের একটি টিম ও পাংশা মডেল থানার একটি অভিযানিক দল উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের সুবর্ণখোলা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তারা একটি রাইফেল, একটি লম্বা নলের পিস্তল, তিনটি রামদা ও একটি কুড়ালসহ ছয় সন্ত্রাসীকে আটক করে।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট, হামলা ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg