শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

রাজবাড়ীতে মৎস্য কার্ডের চাল না পাওয়ায় মৎস্যজীবিদের মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৬৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ মে, ২০২৩

0Shares

সোহাগ মিয়া রাজবাড়ী।

রাজবাড়ী জেলার সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন পরিষদের পদ্মা নদীর তীরবর্তী ১ নং ওর্য়াডের জেলে কার্ডধারি জেলেরা জেলে কার্ডের সরকার ঘোষিত ন্যায্য চাউল না পাওয়ায় ডিসি অফিস ঘেরাও ও অনশন কর্মসূচী পালন করেন ভুক্তভোগী জেলেরা।

১৪ নং খানগঞ্জ ইউনিয়নের জেলে সম্প্রদায়ের আয়োজনে সরকার ঘোষিত ন্যায্য চাউল থেকে বঞ্চিত জেলেরা এ কর্মসূচি পালন করেন।

মৎস্যজীবিদের চাউল কোথায় প্রশাসন জবাব চাই?
মাছধরা ছাড়ব না, না খেয়ে থাকব না!
পেটে সবার ভাত নাই, বাচার মতো বাঁচতে চাই!

অভিমানী প্রতিপাদ্যকে সামনে রেখে সরকার ঘষিত জেলে কার্ডধারীদের ন্যায্য চাল পাওয়ার দাবী রেখে এ কর্মসূচি পালন করেছে চাল না পাওয়া জেলেরা।

বেলগাছি হাটবাড়িয়ার আজিবরের সভাপতিত্বে ও ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি সুজনের সার্বিক সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল আলম আক্কাসসহ বক্তারা বলেন, সরকার ঘষিত জেলে কার্ডের ন্যায্য চাউল বিতরন করা হয় নাই। আমরা চাউল পাই নাই। একদিকে সরকার মাছ ধরতে দিবে না! অন্যদিকে চাল দিবে না। আমরা যারা জেলে পেশার উপর নির্ভরশীল তারা কি না খেয়ে মারা যাব? যাদের উপর দায়িত্ব ন্যায্য ছিল তারা স্বজন প্রীতির মাধ্যমে ইলিশের জেলেদের বাইরে চাউল দিয়েছে। হয় আমাদের চাউল দেওয়া হোক, নয়তো মাছ ধরার অনুমতি দেওয়া হোক।

এ বিষয়ে সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে দুপুর ২৫ শে মে ৩ টা ৩৭ মিনিটে কথা বললে তিনি দ্যা ডেইলি ট্রাইবুনালকে বলেন, আমাদের বরাদ্দ শতকারা ৩০%, সকল জেলেকে দেওয়া সম্ভব নয়। এবার ৮০ কেজি করে চাল দেওয়া হয়েছে ইলিশের জেলেদেরকে। তারা ইলিশের জেলে কিনা বা ৩০% এর বাইরেও হতে পারে! এটা খতিয়ে দেখে পুনঃবিবেচনায় রাখা হবে।

প্রতিবেদকের এক প্রশ্নে তিনি আরও বলেন, চেয়ারম্যানের নিকট তালিকা চাওয়া হয়। স্থানীয় ভাবে তিনি যাদের লিস্ট দিবেন, তাদেরকে দেওয়া হয়। তারা এ ধাপে না পেলে পুনরায় পাবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg