শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইনজীবীর মৃত্যু 

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৭৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

0Shares

শেখ রনজু আহাম্মেদ, রাজবাড়ী প্রতিনিধি,

রাজবাড়ী- কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার চরনারায়নপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে সাইফুজ্জামান খান আজম (৫৮) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও মৌরাট ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। তার বাড়ি পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের ধুলিয়াট গ্রামে। তবে রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের ধুলিয়াট গ্রামের বাড়ী থেকে রাজবাড়ী শহরের বাসায় ফেরার পথে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চর নারায়ণপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান।

পাংশা হাইওয়ে থানার ওসি এ এস এস আসাদুজ্জামান বলেন, সন্ধ্যায় এ্যাড. সাইফুজ্জামান খান আজম তার মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী শহরের দিকে যাচ্ছিলেন। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়া ইউনিয়নের চর নারায়ণপুর এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। হেলমেট না থাকায় মাথায় গুরুতর আঘাত পান ।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়। তার মোটরসাইকেলটি অক্ষত রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন

রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুর রাজ্জাক বলেন, সাইফুজ্জামান খান আজম মটর সাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তার লাশ নিয়ে আসছি। তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন নিবেদিত কর্মীকে হারালাম।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg