শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

রাজবাড়ীতে মাদক মামলায় দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ মে, ২০২৪

0Shares

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে দুই মাদক ব্যাবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

রবিবার (১৯মে) দুপুরে রাজবাড়ী অতিরিক্ত দায়রা জজ আদালত-১, অতিরিক্ত দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার এ রায় প্রদান করেন। এ সময় আসামীরা আদালতে উপস্তিত ছিলো।

আসামীরা হলেন, কুষ্টিয়া সদরের বটতৈল মসজিদপাড়া গ্রামের মৃত আবজাল উদ্দিন খোকা মিয়ার ছেলে মো. আশ্রাফুল ইসলাম দুলাল ও অন্য আসামী কুষ্টিয়া উপজেলার বটতৈল মোড় পাড়া মো. সিরাজ খাঁ এর ছেলে মো. আ. আলীম।

এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ৫ ডিসেম্বর তারিখে বিকালে এসআই আবু সায়েম ও তার সঙ্গীয় ফোর্স আওলাদ হোসেন এবং শাহ আলম সহ গোয়ালন্দ পদ্মার মোড় স্থান থেকে একটি প্রাইভেট কার থামিয়ে চালক সহ দুইজনকে আটক করে। এসময় আসামীদের জিজ্ঞাসাবাদ করে বহনকারী প্রাইভেট কার তল্লাশী করে ৮৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।

পরে উপস্থিত সাক্ষিদের সাক্ষ গ্রহন করে পুলিশ বাদী হয়ে গেয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। পরে বিজ্ঞ দায়রা জজ আদালত ২০১২ সালের ১৫ মার্চ তারিখে মো. আশরাফুল ইসলাম ও মো. আ. আলীমের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) ও ৩(খ) ধারায় অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠন করেন।

দীর্ঘ স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে আসামীদের দোষী সাব্যস্ত হওয়ায় যাবজ্জীবন কারাদন্ড দেয় দায়রা জজ আদালতের বিচারক।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg