শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, প্রকাশ্যে ধুমপান ও ওজনে কারচুপি করায় জরিমানা

স্টাফ রিপোর্টার / ৪৬৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

0Shares

আজ বুধবার ( ২৩ ডিসেম্বর) রাজবাড়ী জেলার মুরগী ফার্ম বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার।
এসময় অনুমোদনবিহীন ডিজিটাল ব্যালেন্স (মাপ যন্ত্র) বিক্রি করায় ও ডিজিটাল ব্যালেন্স ঠিক না থাকায় এক ব্যবসায়ীকে “ওজন ও পরিমাপক মানদন্ড ও আইন, ২০১৮” অনুযায়ী ২,০০০/- টাকা; প্রকাশ্যে ধূমপান করায় “ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫” এর ৪(২) ধারায় ১ জনকে ২০০/= টাকা; জেলা প্রশাসন চত্বরে অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং করায় “সড়ক পরিবহন আইন, ২০১৮” অনুযায়ী ০৪ জনকে ১,৭০০/- টাকা ও স্বাস্থ্য বিধি না মানা ও মাস্ক ব্যবহার না করায় দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় ৩ জনকে ৮০০ /= টাকা, মোট ০৭ টি মামলায় ০৯ জনকে ৪,৭০০/= টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন প্রসিকিউটর আলেয়া বেগম, পরিদর্শক, বিএসটিআই, ফরিদপুর ও প্রসিকিউটর আবুল কালাম আজাদ, মোটরযান পরিদর্শক, বিআরটিএ, রাজবাড়ীসহ আনসার (ব্যাটেলিয়ন) সদস্যদের একটি টিম।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg