শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

রাজবাড়ীতে ভেজাল মদ্যপানে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি-২

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

0Shares

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর সোনাপুরে ভ্যাজাল মদ্যপানে জয় কুমার বিশ্বাস (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আরও দুই জন অসুস্থ অবস্থায় হসপিটালের ভর্তি রয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন।

নিহত জয় কুমার বিশ্বাস বালিয়াকান্দি উপজেলার সোনাপুর মাঝি পাড়া এলাকার বিধান কুমার বিশ্বাসের ছেলে। সে সোনাপুর মীর মোশাররফ হোসেন ডিগ্রী কলেজের এইচএসসি পরিক্ষার্থী ছিলেন।

আহতরা হলেন, মদন কুমার বিশ্বাস (৪০) ও তার ছেলে বিজয় কুমার বিশ্বাস (১৮)।তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, সোনাপুর চন্দনা সর্বজনীন দূর্গা মন্দির কমিটি কয়েক জন প্রতিমা বিসর্জ্জন উপলক্ষে অতিরিক্ত পরিমাণে ভ্যাজাল মদ্যপান করে। এদের মধ্যে একজন রাতেই বাড়িতে মারা যায়। আরও দুই জন অসুস্থ হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা এখন সুস্থ আছে।

স্থানীয় তন্ময় কুমার বিশ্বাস বলেন, পূজার উপলক্ষে মদের অতিরিক্ত চাহিদা থাকে। এসময় অতিরিক্ত মুনাফার আশায় মাদক ব্যবসায়ীর ভ্যাজাল মদ্য বিক্রি করে। আমাদের এখানে অনেকই ভ্যাজাল মদ্যপান করে অসুস্থ হয়। এদের মধ্যে জয় নামে এক জনের মৃত্যু হয়েছে। আরও দুই জন অসুস্থ অবস্থায় ফরিদপুর হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।

সোনাপুর বাজারে পল্লি চিকিৎসক নীরোদ বরণ বিশ্বাস বলেন, জয় নামে একটি ছেলে অসুস্থ বলে আমাকে ডেকে নিয়ে যায়। তারা আমাকে প্রথমে বলেছিলো কয়েক দিন উপবাস থাকার কারণে গ্যাসের সমস্যা হইছে।আমি স্যালাইন ওষুধ দিয়ে চলে আসি। রাত ১ টার দিকে জয় কে পরিবারের লোকজন আমার বাড়ির সামনে ইজিবাইকে করে নিয়ে আসে।তখন তারা স্বীকার করে মদ্যপান করেছে। আমি বিপি দিয়ে চেকআপ করে দেখি সে মারা গেছে। তাদের কে বিষয় টি বললে তারা লাশ বাড়ি নিয়ে যায়।

নিহত জয়ের পিতা বিধান কুমার বিশ্বাস মদ্যপানের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন আমার ছেলে কখনো এসব পান করতো না। পূজায় উপবাস থাকার কারণে পেটে অতিরিক্ত গ্যাস হয়ে তার মৃত্যু হয়েছে।

নবাবপুর ইউনিয়ন পরিষদের সদস্য পলাশ কর বলেন, মদন কুমার বিশ্বাস ও তার ছেলে বিজয় কুমার বিশ্বাস মদ্যপানের কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। জয় নামে এক জনের মৃত্যু হয়েছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, সোনাপুরে কয়েক জন পূজা উপলক্ষে মদ্যপানে একজনের মৃত্যু হয়েছে, আরও দুই জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg