শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

রাজবাড়ীতে ভুয়া ডিগ্রির এক হোমিও ডাক্তারকে জেল, জরিমানা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৯৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ মে, ২০২১

0Shares

রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগমের নির্দেশনায় ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর তত্ত্বাবধানে ২৪ মে (সোমবার) রাজবাড়ীর কালুখালী উপজেলার বাংলাদেশ হাটে (পাকিস্তানের হাট) মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।

এসময় ভুয়া ডিগ্রি ও পদবী ব্যবহার করায় “দয়াল হোমিও সদন” এর সত্যাধিকারি রণজিৎ সরকার (৫৫)কে মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৯(১) ধারার অপরাধে ২৯(২) ধারায় ১ (এক) বছরের জেল এবং চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, ডা. নুজহাত মৌ মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস রাজবাড়ী, সূর্য্য কুমার প্রামানিক জেলা স্যানিটারী ইন্সপেক্টর সিভিল সার্জন অফিস রাজবাড়ী, শামসুন্নাহার উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর কালুখালী ও পেশকার মো. শফিকুল ইসলাম রানা। শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন কালুখালী থানার এসআই মো. জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে একটি টিম।

বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg