শিরোনাম
মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু মহাজোট ও ছাত্র মহাজোটের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪০৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

সাম্প্রতিক সময়ে কুমিল্লা, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় দূর্গা মন্দিরসহ প্রতিমা ভাংচুর ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, লুটতরাজ, সাম্প্রদায়িক সম্প্রিতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত উগ্র মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মদদদাতাদের বিরুদ্ধে রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু মহাজোট ও ছাত্র মহাজোট রাজবাড়ী জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

আজ বৃহস্পতিবার (২১অক্টোবর) বিকালে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ফকির আব্দুল জব্বার, বাংলাদেশ হিন্দু মহাজোট ও ছাত্র মহাজোট রাজবাড়ী জেলা শাখার আহবায়ক লক্ষণ চন্দ্র মন্ডল, সদস্য সচিব এ্যাডঃ বাসুদেব প্রামাণিক, যুগ্ন আহবায়ক প্রভাত ভাতুরী, যুগ্ন সদস্য সচিব সূর্য কুমার শিকদার, পাংশা উপজেলা নিবার্হী সভাপতি বিপুল কুমার রায়, পাংশা উপজেলার সাংগঠনিক সম্পাদক ইন্দ্রজীৎ বিশ্বাস, সদস্য রতন দাস, সহাদেব বিশ্বাস, সবিতা রায়, সঞ্জয় চক্রবর্ত্রী কালুখালী উপজেলা প্রচার সম্পাদক , গণেশ চন্দ্র পাল কার্যকারী সদস্য কালুখালী, রাম চন্দ্র শিকদার কালুখালী আইন বিষয়ক সম্পাদক সহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে।গুজব ছড়িয়ে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে যে হামলা হয়েছে, তা মেনে নেয়া যায় না। এই দেশের মাটিতেই এসব ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে। তাদের শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সম্প্রতির বন্ধনে সবাই একত্রে থাকতে চাই।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg