শিরোনাম
মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাজবাড়ীতে বঙ্গবন্ধুর স্মরণে সাইকেল র‌্যালি

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৫২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট প্রার্থী আবদুল ওয়াজেদ চৌধুরীর পক্ষে নির্বাচনি প্রচারণায় তৎকালীন গোয়ালন্দ মহকুমার (বর্তমান রাজবাড়ী জেলা) জৌকুড়া গ্রামে যান এবং বাইসাইকেলে চড়ে প্রচারণার কার্যক্রম পরিচালনা করেন। সেই প্রচারণাকে স্মরণ করতে মুজিব বর্ষে রাজবাড়ীতে বাইসাইকেল র‌্যালির আয়োজন করে রাজবাড়ী জেলা প্রশাসন।

আজ শনিবার সকালে রাজবাড়ীর শ্রীপুর বাস টার্মিনালে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে উক্ত বাইসাইকেল র‌্যালির উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ওয়াজেদ চৌধুরীর কন্যা সালমা চৌধুরী রুমা, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দীলিপ কুমার কর, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.মাহবুর রহমান শেখ, প্রচারণায় অংশগ্রহণকারী ব্যক্তি মো. শওকত আলী মোল্ল্যা, রাজবাড়ী সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিলসহ প্রমুখ।

বর্ণাঢ্য এ বাইসাইকেল র‍্যালিতে স্বতঃস্ফূর্তভাবে বীরমুক্তিযোদ্ধাগণ, সংস্কৃতিকর্মী, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল (শ্রীপুর) হতে শুরু হয়ে শহরের প্রধান সড়ক হয়ে শহীদ খুশি রেলওয়ে ময়দানে এসে সমাপ্ত হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg