স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীতে ফেনসিডিলসহ রবিন আলী ও রানা হোসেন নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (০৫ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার নতুন আমদহ জোয়াদ্দার পাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে রবিন আলী (২৪), একই গ্রামের আফেজদ্দীন মন্ডলের ছেলে রানা হোসেন (৩৪)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই দেওয়ান শামীম খান এর নেতৃত্বে একটি টিম সোমবার সন্ধ্যা সাতটার দিকে সদর থানাধীন খানখানাপুর ছোট ব্রীজের উপর থেকে তাদেরকে ৭০ (সত্তর) বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।
উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।