শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

রাজবাড়ীতে প্রার্থিতা ফিরে পেয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বতন্ত্র প্রার্থীর শ্রদ্ধা – নুরে আলম সিদ্দিকী হক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩০৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

0Shares

শেখ রনজু আহাম্মেদ রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে প্রার্থিতা ফিরে পেয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকািন্দ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নুরে আলম সিদ্দিকী হক।

এরই মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করলেন তিনি।এ সময় নুরে আলম সিদ্দিকী হক বলেন, ‘এক শতাংশ ভোটারের জমাকৃত সই ত্রুটিপূর্ণ থাকায় আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে আমি নির্বাচন কমিশনে আপিল করলে আপিল বিভাগ আমার মনোনয়ন বৈধ ঘোষণা করে। আমার মনোনয়নপত্র বৈধ হওয়ার মাধ্যমে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীর সর্বস্তরের মানুষের বিজয় হয়েছে। বিজয়ের মাসে আমি আরেকটি বিজয়ের দেখা পেয়েছি। তাই সৃষ্টিকর্তার কাছে অশেষ শুকরিয়া। নির্বাচনে অংশ নিতে আমার সব ধরনের প্রস্তুতি রয়েছে। জনগণ আমার সঙ্গে রয়েছে। ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচন হলে আমি বিপুল ভোটে বিজয়ী হব।’এর আগে গত ৪ ডিসেম্বর রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে এক শতাংশ ভোটারের সমর্থন স্বাক্ষর জটিলতার কারণ দেখিয়ে নুরে আলম সিদ্দিকী হকের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু কায়সার খান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg