শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

রাজবাড়ীতে পুকুরে ডুবে ভাই বোনের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টঃ

রাজবাড়ী জেলা শহরের ধুনচী গ্রামে পুকুরে ডুবে আলিফ (২) ও রুমাইয়া(২) নামে মামাতো ও ফুপাতো দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত আলিফ ধুনচী গ্রামের কৃষক মনি চৌধুরীর ছেলে ও রুমাইয়া একই গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী রমজান শেখের মেয়ে।
সোমবার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে শিশুদের বাড়ীর পেছনের পুকুরে এই ঘটনা ঘটে।
মৃত শিশু আলিফের চাচা সালাম জানান, আলিফ ও রুমাইয়াদের বাড়ী পাশাপাশি। সোমবার বিকালে তারা বাড়ীর পেছনে থাকা একটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।পরে তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ ব্রাদার আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মৃত্যুবরণ করেছিলো। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg