শিরোনাম
গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান

রাজবাড়ীতে পাটক্ষেত থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার / ৪৭৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২

0Shares

সাগর হোসেন
বালিয়াকান্দি প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলী গ্রামের বাহরাইন প্রবাসী মো. হুমায়ন মোল্লার ছেলে বাদল মোল্লা (১৫) নামে এক মাদ্রারাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।

ঘটনা স্থলে গিয়ে জানা যায়, একই এলাকার মো. জাহিদ মোল্লা সকাল ৮ টার দিকে মাঠে ঘাস কাটতে যায়। এ সময় হঠাৎ তিনি পাটক্ষেতের আইলে একজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে খবর দেন। তারপর এলাকাবাসী এসে পুলিশকে খবর দিলে তারা এসে লাশটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।

মৃতের মা জানান, আমার জেলে বড় হিজলী আলিম মাদরাসায় সপ্তম শ্রেণিতে লেখাপড়া করে। আমার ছেলে কাল রাতে কোনো অনুষ্ঠানে নাচার কথা বলে বাড়ি থেকে বের হয়। রাতে আর বাড়ি ফেরেনি। সকালে প্রতিবেশীর খবরে জানতে পারি আমার ছেলেকে কারা যেন কুপিয়ে হত্যা করে পাশের পাটক্ষেতে লাশ রেখে গেছে।

তিনি আরো জানান, আমার ছেলেকে যারা হত্যা করেছে আমি তার সুষ্ঠু বিচার চাই।

পুলিশ জানায়, মৃতদেহের গোপনাঙ্গ কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। এ হত্যাকান্ডের সাথে জড়িতদের খুঁজে বের করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg