শিরোনাম
রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

রাজবাড়ীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৫৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ জুন, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিম

রাজবাড়ী সদর উপজেলার রামকাপুর ইউ‌নিয়‌ন ও বা‌লিয়াকা‌ন্দি উপ‌জেলায় দুটি স্থা‌নে অ‌ভিযান চা‌লি‌য়ে গাঁজাসহ দুই গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার কর‌ছে জেলা গোয়েন্দা পু‌লিশ।

বৃহস্পতিবার (১৭ জুন) দিবাগত গভীর রা‌তে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মো. আতাউর রহমান, এস আই মো. মিঠু ফকীর ও সঙ্গীয় অফিসার ফোর্স নি‌য়ে রাজবাড়ী জেলার সদর উপজেলাধীন কাজী বাঁধা মোড়ের নয়ন স্টোর আকাশ মিয়ার দোকানের সামনে পাকা রাস্তার উপর রামকাপুর ইউ‌নিয়‌নের চড় বেনীনগর বিল্লা‌লের মন্ড‌লের ছে‌লে সাব্বির মন্ডল (২১)’কে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে।

অপর‌দি‌কে জেলার বা‌লিয়াকা‌ন্দি উপ‌জেলা নবাবপুর ইউ‌নিয়‌নে গোয়েন্দা পু‌লি‌শের অ‌ভিযা‌নে ইন্দুর‌দি গ্রা‌মের মৃত নিরাপদ বিশ্বা‌সের ছে‌লে নি‌শিত বিশ্বাস‌কে আধা কেজি গাঁজাসহ গ্ৰেপ্তার করে। উভয় অভিযানে উদ্ধারকৃত দেড় কে‌জি গাঁজার মুল্য আনুমানিক ৩৫ হাজার টাকা।

জেলা ডিবি পুলিশের ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের‌ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আই‌নে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg