শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৯০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

0Shares

সুজন রাজবাড়ী

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার(১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরের হরিজনপল্লির সামনে এ ঘটনা ঘটে।

কাটা পড়া বৃদ্ধের নাম মোহাম্মদ ইউসুফ (৮৫)। তিনি চট্টগ্রামের গোয়াছি বাগান এলাকার বাসিন্দা।

স্থানীয় কিছু ব্যক্তি জানান, রেললাইনের পাশে থাকা সিগনালের তারে লেগে মোহাম্মদ ইউসুফ পড়ে যান। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী নকশিকাঁথা মেইল ট্রেনে তিনি কাটা পড়েন। এতে তাঁর দেহ কোমর থেকে দ্বিখণ্ডিত হয়ে যায়।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম বলেন, বৃদ্ধটি রেল লাইন পার হওয়ার সময় তারে লেগে রেললাইনের ওপর পড়ে গিয়ে এই বৃদ্ধ ট্রেনে কাটা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। বৃদ্ধার জামার পকেটে থাকা জাতীয় পরিচয় পত্রে থাকা ঠিকানার সূত্র ধরে সেখানকার থানার সাথে যোগাযোগ করে আত্মীয়-স্বজনদের খবরটি জানানোর চেষ্টা করছি। স্বজনদের পাওয়া না গেলে আঞ্জুমান ই মফিদুলের মাধ্যমে লাশ দাফন করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg