শিরোনাম
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

সুজন বিষ্ণুঃ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেঃ কর্ণেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন, আগামী ১৬ই অক্টোবর অনুষ্ঠিতব্য রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দলকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

লেঃ কর্ণেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান আরো বলেন, আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা দলকে সুসংগঠিত করতে যেসকল জেলা-উপজেলায় কমিটির মেয়াদোত্তীর্ণ হয়েছে সেগুলোতে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি করার নির্দেশনা দিয়েছেন। তারই অংশ হিসেবে আজকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের এই বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। আগামী সম্মেলনকে সফল করতে দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই বর্ধিত সভাকে কেন্দ্র করে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ভালো লেগেছে। করোনাকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ প্রশংসনীয় কাজ করেছে। আশা করি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আসন্ন সম্মেলন আরো উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

বর্ধিত সভায় প্রধান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন এবং কেন্দ্রীয় সদস্য সানজিদা খানম। জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আকবর আলী মর্জি, সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিক।

এই বর্ধিত সভাকে কেন্দ্র করে রাজবাড়ী শহরের প্রধান সড়কসহ বিভিন্ন স্থানে কেন্দ্রীয় ও জেলা নেতাদের ছবি সম্বলিত ডিজিটাল তোরণ, ব্যানার, ফেস্টুন, প্লেকার্ডে সজ্জিত করা হয়। দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg