শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

রাজবাড়ীতে গ্রাম্য শালিসে দুই গ্রুপের  সংঘর্ষে আহত ২০ জন

রাজবাড়ীতে গ্রাম্য শালিসে দুই গ্রুপের  সংঘর্ষে আহত ২০ জন

স্টাফ রিপোর্টার / ৩৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫

0Shares

রাজবাড়ীতে গ্রাম্য শালিসে দুই গ্রুপের  সংঘর্ষে আহত ২০ জন

“স্টাফ রিপোর্টার”

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গ্রাম্য শালিসে দুই গ্রুপের  সংঘর্ষে বিএনপি সভাপতি সহ অন্তত ২০জন আহত হয়েছে।

রবিবার দুপুরে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া ঈদগাহ মাঠে গ্রাম্য শালিসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলো, বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের বদর উদ্দিনের ছেলে ও নারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন (৫৫), হুমায়ন কবির (৪২), বাচ্চু মোল্যার ছেলে ফরহাদ মোল্যা (৩৮), আলমগীর হোসেনের ছেলে রাশেদুল মোল্যা (২৫), আজিজুল মন্ডলের ছেলে নাসির মন্ডল (৪৫), কফিল উদ্দিনের ছেলে আব্দুর রহিম (৬৫), মজিবর রহমানের ছেলে বাবলু (৩৫) সহ অন্তত ২০জন আহত হয়েছে। আহতদেরকে বালিয়াকান্দি ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের বাসিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেনের মেয়ে দশম শ্রেণীর ছাত্রী (১৬) সাথে একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাব্বির (১৮) ২০২১ সালে প্রেম ভালোবাসা করে পালিয়ে চলে যায়। পরে আবার তারা বাড়ী ফিরে আসে এবং যার যার মা-বাবার কাছে চলে যায়। পরবর্তীতে ২০২৪ সালে পুনরায় তারা পালিয়ে নোটারী পাবলিক করে বিবাহ করে। এরপর মেয়ের বাবা ও স্থানীয় লোকজনের সহায়তায় মেয়েকে উদ্ধার করে মেয়ের বাবার জিম্মায়  গ্রহণ করেন। এ ঘটনায় মেয়ের বাবা বালিয়াকান্দি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। গত ০৪ মার্চ রাত সাড়ে ৮ টার সময় ছেলে-মেয়ে যোগাযোগ করে। ছেলেটি মেয়ের বাড়িতে আসে। তখন মেয়ের বাবা মোঃ আলমগীর হোসেন ও তার ভাই তুহিন, হুমায়ুন ও ছেলে রাশেদুল  মিলে সাব্বিরকে আটক করে। তাকে বেধড়ক মারধর এবং একটি খেলনা পিস্তল সহ গাছের সাথে বেঁধে রাখেন। এ সংবাদ ছড়িয়ে পড়লে দু’পক্ষ  গ্রামবাসী সংঘর্ষের প্রস্তুতি নেয়। দেশীয় অস্ত্রসস্ত্রে সর্জ্জিত হতে থাকে। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করেন। তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। এ ঘটনায় রবিবার দুপুরে বিলটাকাপোড়া ঈদগাহ মাঠে বালিয়াকান্দি উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতাদের উপস্থিতিতে এক শালিসী বৈঠক বসে। শালিসের একপর্যায়ে দু’গ্রুপে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বভাবিক  রয়েছে। এ ঘটনায় কেউ এখনো অভিযোগ দায়ের করেনি।  অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তারিখ ০৯-০৩-২৫

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg