শিরোনাম
রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

রাজবাড়ীতে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৮৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১১ জুন, ২০২১

0Shares

সুজন বিষ্ণু ঃ রাজবাড়ী শহরের ০১ নং রেলগেইট সংলগ্ন সুমাইয়া ফল ভান্ডারের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে নারী মাদক ব্যবসায়ী মোসাঃ সাবিনা খাতুন (৪৪) কে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করে রাজবাড়ী থানা পুলিশ।

গ্রেফতার হওয়া নারীর বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার সোনাইকুন্ডি গ্রামের সাহাজুলের স্ত্রী।

রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নির্দেশনায় এস আই /(নিঃ) হিরন কুমার বিশ্বাস ও সংগীয় অফিসার ফোর্সসহ সকাল ১১টা ২৫ মিনিটের সময় সাবিনা খাতুনের শরীরে বিশেষ ভাবে বহনের সময় দুই কেজি গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয় । উদ্ধারকৃত গাঁজার অনুমান বাজার মূল্য ৬০,০০০/-টাকা।

এস আই /(নিঃ) হিরন কুমার বিশ্বাস বলেন গাঁজা উদ্ধারের ঘটনায় রাজবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উক্ত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় ও বহনের দায়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মামলা নং ২৫(০৯)২০১৫ বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg