শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

রাজবাড়ীতে অস্ত্র ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার 

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩০৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীতে দেশীয় তৈরি সচল একটি ওয়ান শুটারগান ও ইয়াবাসহ সাব্বির মন্ডল (২৫) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (১৯ জানুয়ারী) দুপুরে সদর উপজেলার বড় চরবেনিনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত সন্ত্রাসী সাব্বির মণ্ডল রাজবাড়ী সদর উপজেলার বড় চরবেনিনগর গ্রামের বিল্লাল মণ্ডলের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, মাদক ও অস্ত্র কেনাবেচার গোপন খবরের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলার বড় চরবেনিনগর গ্রামে চালানো এ অভিযানে সাব্বির মণ্ডলকে ২৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী এবং তার দেখানো স্থান থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, গ্রেপ্তারকৃত সাব্বির মণ্ডলের বিরুদ্ধে চারটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক আরও দুইটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg