শিরোনাম
পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন

রাজবাড়ী সদর উপজেলার পাচুড়িয়া ইউনিয়নে দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ।

স্টাফ রিপোর্টার / ১৪২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার।।
রাজবাড়ী সদর উপজেলার পাচুড়িয়া ইউনিয়নে দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে এক নারীকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় পাচুড়িয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যার পর দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত গফুর মল্লিকের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং ঘরে থাকা নগদ প্রায় ৫৫ হাজার টাকা লুট করে নেয়। একই সময় গফুর মল্লিকের ভাই হানিফ মল্লিকের বাড়িতেও হামলা চালিয়ে ঘরের মালামাল তছনছ করা হয় এবং অর্থ আত্মসাৎ করা হয়।

ঘটনার পর শুক্রবার রাতেই গফুর মল্লিকের পালিত ছেলে বাতেন মল্লিক বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে খোলাবাড়িয়া গ্রামের নান্নু শেখ, সাদ্দাম শেখ ও রেজাউল ইসলাম নাজিরের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। অভিযোগে দাবি করা হয়, পূর্ববর্তী ব্যবসায়িক বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এই হামলা ও লুটপাট সংঘটিত হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ৭৫ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিক দীর্ঘদিন ধরে বাসে বাসে নাড়ু বিক্রি করে জীবনযাপন করে আসছেন। তার এই অদম্য সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ৩০ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তাকে ১ লাখ ৭০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg