শিরোনাম
রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

রাজবাড়ীর পাংশায় ১৩ জুয়াড়ি সহ গ্রেফতার ১৪

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর পাংশা থানা পুলিশের অভিযানে ১৩ জন জুয়ারু এবং ৫ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি সহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিদেরকে গত ১৫ সেপ্টেম্বর দিবাগত রাত ১টার সময় উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বেরিবাঁধ সংলগ্ন জামাল খাঁর বাড়ির একটি ঘর থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়।

পাংশা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষের নেতৃত্বে এবং এই মামলার বাদী এসআই মোঃ হুমায়ুন রেজা, এসআই হিরু বরুয়া, এসআই দীপঙ্কর কুন্ডু, এসআই নবীন বিশ্বাস, এসআই মোহাম্মদ জাহিদুল ইসলাম, এসআই জহিরুল হক সহ সঙ্গীয় ফোর্সদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করে আসামীদেরকে গ্রেপ্তার করা হয়।

এসময় আসামিদের কাছ থেকে ৬৬ হাজার ৯ শত ৫০ টাকা, ৪ বান্ডিল তাস ও ২ প্যাকেট ৮ শলাকা ডারবি সিগারেট উদ্ধার করা হয়।

আসামিরা হলেন মিন্টু শেখ (৩৮) জিল্লু মল্লিক (৪১) হিদাই প্রামানিক (৪০) বিল্লাল হোসেন (৩৮) সাইদুল ইসলাম (৪০) ফিরোজ মন্ডল (৪০) মোঃ নয়ন (২৭) রোকন মন্ডল (৩৫) হেলাল (৩৫) তোফাজ্জল সরদার (৩৯) আজিম সর্দার (৩৭) জামাল খাঁ (৩৫) ও হাবাস পুর ইউনিয়নের ৮ নং ইউপি সদস্য আবুল মন্ডল (৫০) এবং অন্য মামলার আসামি রশিদ প্রামানিক (৫০) আসামিরা সবাই হাবাসপুর ও পার্শ্ববর্তী ইউনিয়নের বাসিন্দা।

আসামিদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩ ধারায় একটি জুয়া মামলা করা হয়েছে যার মামলা নং ১৭। আজ ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টার সময় আসামীদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন সমাজ থেকে মাদক জুয়াখেলা সহ সমস্ত অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg