শিরোনাম
রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

রাজবাড়ীর পাংশায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার / ৪৩৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

0Shares

রাজু আহমেদ, (রাজবাড়ী) রাজবাড়ীর পাংশায় খেলার সময় পানিতে পড়ে মাহিম মন্ডল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ৯ আগস্ট দুপুরে উপজেলার কলিমহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মাহিম রাজবাড়ীর পাংশা বাবুপাড়া ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের মানিক মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহিম তার পরিবারের সঙ্গে আত্মীয়ের বাড়ি বেড়াতে যায়। সেখানে ঘরের বারান্দায় খেলতে খেলতে হঠাৎ পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য বলেন,ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে শিশুটি প্রাণ হারিয়েছে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg