শিরোনাম
পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ

রাজবাড়ীর গোয়ালন্দে ভিকটর ভিলেজে পরিবেশ দূষণের অভিযোগ, তদন্তে পরিবেশ অধিদপ্তর

স্টাফ রিপোর্টার / ৩১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার”রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরে অবস্থিত ভিকটর ভিলেজের বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ তদন্তে পরিবেশ অধিদপ্তরের উচ্চপর্যায়ের একটি দল পরিদর্শন করেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে অধিদপ্তরের প্রধান কার্যালয়ের মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখার সহকারী পরিচালক ইয়াসমিন আক্তার খামারটি ঘুরে দেখেন। এসময় রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ইমরান হোসেনও উপস্থিত ছিলেন।

এর আগে চলতি বছরের ৮ মে উজানচর ইউনিয়নের মইজদ্দিন মন্ডল পাড়া, মাখন বাবুরচর, ছব্দুল খার পাড়া, সইজদ্দিন মাতব্বর পাড়া ও মইজ উদ্দিন মোল্লার পাড়াসহ বিভিন্ন এলাকার ২৭৫ জনের গণস্বাক্ষরিত লিখিত অভিযোগ উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জমা দেওয়া হয়। অভিযোগের অনুলিপি পরিবেশ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও প্রশাসনের বিভিন্ন দপ্তরসহ মোট ৩০টি দপ্তরে পাঠানো হয়।

স্থানীয়রা অভিযোগ করেন, ভিকটর ভিলেজ কর্তৃপক্ষ আবাদি কৃষিজমি ভরাট করে সেখানে মুরগির খামার নির্মাণ করেছে। খামারের বর্জ্য, মুরগির বিষ্ঠা থেকে সৃষ্ট দুর্গন্ধ, সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাব এবং মরা মুরগি, পচা ডিম ও অন্যান্য আবর্জনা যত্রতত্র ফেলে রাখার কারণে এলাকায় জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে। সীমানা প্রাচীর ও পানি নিষ্কাশনের ব্যবস্থাও নেই বলে তারা অভিযোগ করেন।

এলাকার কয়েকজন জানান, খামারের নামে বিভিন্ন কৃষিজমি দখল করে রাতের অন্ধকারে মাটি ফেলে রাস্তা তৈরি করা হয়েছে। তারা আশা করেন, তদন্তে অনিয়ম প্রমাণিত হলে ক্ষতিগ্রস্ত কৃষিজমি রক্ষায় পরিবেশ অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

অভিযোগ অস্বীকার করে ভিকটর ভিলেজের সত্ত্বাধিকারী মো. রহুল আমিন বলেন,আমি আমার নিজের জমিতেই সেড তৈরি করেছি। প্রয়োজনে দেশের সেরা ডিজিটাল সার্ভে প্রতিষ্ঠানকে এনে যাচাই করাতে প্রস্তুত আছি। কিছু কুচক্রী মহল আমার ব্যবসার ক্ষতি করতে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে।

পরিদর্শন শেষে সাংবাদিকরা সহকারী পরিচালক ইয়াসমিন আক্তারের কাছে বক্তব্য জানতে চাইলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তিনি শুধু জানান,অভিযোগের তদন্তের অংশ হিসেবেই পরিদর্শনে এসেছি।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg