শিরোনাম
পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ

রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ অভিযানে বৈদ্যুতিক চোরাই মালামালসহ আটক ১

স্টাফ রিপোর্টার / ২৩৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, 
রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের বিশেষ অভিযানে বৈদ্যুতিক চোরাই মালামালসহ মোঃ মহসিন খাঁ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) ভোররাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে গোয়ালন্দঘাট থানার এসআই (নিঃ) মোঃ সেলিম মোল্যার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত মোঃ মহসিন খাঁ রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তেলিগাতী গ্রামের মৃত ওসমান খাঁর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৪ নম্বর ওয়ার্ডের কিয়াম উদ্দিন মোল্লা পাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় হাইওয়ে রাস্তার পাশে গোয়ালন্দ সাব-জোনাল অফিসের আওতাধীন পল্লী বিদ্যুৎ লাইনের একটি পাকা বিদ্যুতের খুঁটি থেকে বৈদ্যুতিক সরঞ্জাম চুরির সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে বৈদ্যুতিক লাইনের বিভিন্ন চোরাই সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg