শিরোনাম
দৌলতদিয়ায় ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার।। লুট হওয়া অস্ত্র উদ্ধারে জিরো টলারেন্স: ফরিদপুরে র‌্যাব-১০ এর সফল অভিযান জামায়াতের সঙ্গে জোটের প্রতিবাদে গোয়ালন্দে এনসিপি নেতার পদত্যাগ বালিয়াকান্দিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা ৫০ হাজার গোয়ালন্দে জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত গোয়ালন্দে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় দুই লাখ টাকা গোয়ালন্দে ধানের শীষের পক্ষে বিএনপির গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত রাজবাড়ী-১ আসনে অ্যাডভোকেট নূরুল ইসলামের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু গোয়ালন্দ ঘাটে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ১২ আসামি আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের গাড়ি’র প্রচার কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার / ৮২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শুরু হয়েছে বিশেষ প্রচার কার্যক্রম ভোটের গাড়ি। সোমবার (১২ জানুয়ারি) গোয়ালন্দ উপজেলা মাঠ থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।

দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে নির্বাচন ও গণভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নানা ধরনের সচেতনতামূলক আয়োজন করা হয়। ভোটের গাড়ি’র মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক তথ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত ভিডিও ও প্রামাণ্যচিত্র দেখানো হয়। এছাড়া জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে প্রধান উপদেষ্টার বার্তাও প্রচার করা হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

এ প্রচার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত শীতবস্ত্র অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন,এবার দেশের চাবি আপনার হাতে,  বিগত সরকারের আমলে ভোটের প্রক্রিয়া বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে এবং জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা হয়েছে। তিনি বলেন, আমরা আর সেই পরিস্থিতি চাই না। আমার ভোট, আমার মতামত আমি যাকে পছন্দ করব তাকেই ভোট দেবো। এই অধিকার নিশ্চিত করতেই গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, একই দিনে একই সময়ে দুটি গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে একটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং অপরটি গণভোট। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালটের রং হবে সাদা এবং গণভোটের ব্যালটের রং হবে গোলাপি। দেশের কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg